০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

পঞ্চগড়ে ১৬ ট্রাক চালককে অর্থদণ্ড

পঞ্চগড়ে সরকারি নির্দেশনা অমান্য করে ট্রাকে বালু লোড করার সময় ১৬ জন ট্রাক চালককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী এই দণ্ডাদেশ দেন।
জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার মীরগড় বালুমহল এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে বালি পরিবহণের জন্য ট্রাকে বালু উত্তোলন করা হচ্ছিল।
এই খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় সংক্রমন রোগ প্রতিরোধ আইনে প্রত্যেক ট্রাক চালককে পাঁচ হাজার টাকা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
পরে জরিমানা দিয়ে ওই ট্রাক চালকরা বালি আনলোড করে খালি ট্রাক নিয়ে চলে যান। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম ও সদর থানার ওসি আবু আক্কাস আহমদসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ট্যাগ :
জনপ্রিয়

পঞ্চগড়ে ১৬ ট্রাক চালককে অর্থদণ্ড

প্রকাশিত : ১০:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০