০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

কৃষি পণ্য বাজারজাতকরণে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলবে: রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো: নুরুল ইসলাম সুজন বলেছেন, কৃষিপন্য বাজারজাতকরণে রেলওয়ের মালবাহী ট্রেন স্বাস্থ্যবিধি মেনে চলাচলে বর্তমান সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে যার যার অবস্থান থেকে উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যেতে হবে। কোন ক্রমেই যেন কৃষিজাত কাঁচা পণ্য নষ্ট না হয়, তা নিশ্চিত করতে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পঞ্চগড়ের রেলওয়ে কর্মকর্তারা যাতে স্থানীয় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেন এ ব্যাপারে সংশ্লিষ্ট রেলওয়ে কর্মকর্তাদের নির্দেশও দেয়া হয়েছে।
শুক্রবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণসামগ্রী ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী উপরোক্ত কথা গুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, ময়দানদিঘী ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ।
এর আগে তিনি সামাজিক দুরত্ব বজায় রেখে জেলায় কর্মরত সিভিল প্রসাশন, পুলিশ প্রসাশন, সাংবাদিক ও ইউনিয়ন, উপজেলা এবং পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও হতদরিদ্র ৪২৬ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ
ট্যাগ :
জনপ্রিয়

কৃষি পণ্য বাজারজাতকরণে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলবে: রেলমন্ত্রী

প্রকাশিত : ০৪:২৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০