করোনা ভাইরাস সংক্রামন রোধে সব কিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়ে শ্রমজীবী মানুষ।
লালমনিরহাটে অসহায় ও কর্মহীন শ্রমজীবী দেড় শতাধিক পরিবারের বাড়িতে রাতের আধাঁরে ত্রান বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে শহরের খোঁচাবাড়ি এলাকা ও শহীদ শাহজাহান কলোনী এলাকার অসহায় ও কর্মহীন শ্রমজীবী পরিবারের বাড়িতে এসব ত্রাণ বিতরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ৬৬ ডিভিশনের ৩৪ বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন আব্দুল মালেক এসব ত্রাণ বিতরন করেন। চাল, ডাল, আটা, সুজি, তেল, লবন ও বিস্কিট এর দেড়শতাধিক প্যাকেট বিতরন করা হয়।
সেনাবাহিনীর ত্রাণ পেয়ে আনন্দিত এসব অসহায় ও কর্মহীন হয়ে পড়া পরিবার।
ত্রাণ বিতরন কালে সেনাবাহিনীর সদস্যদের সাথে ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম বিপু, সময়ের আলো ও প্রভাতী নিউজের জেলা প্রতিনিধি তন্ময় আহমেদ নয়ন,বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি এসকে সাহেদ,বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি আশরাফুল হক প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ












