চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ১৮০ গরীব অসহায় ছাত্রলীগের পরিবারকে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম লিটন ।
উপজেলার বিভিন্ন এলাকায় গরীব অসহায় ১৮০ ছাত্রলীগের পরিবারের কাছে গোপণে উপহার সামগ্রী পৌঁছে দেন। উপহার সামগ্রী পৌঁছে দিতে গোপনে এলাকা ভিত্তিক একটি টম গঠন করা হয়েছে।
টিমের সদস্যদের রিপোর্টেও প্রেক্ষিতে পৌঁছে যাচ্ছে উপজেলার ১৭টি ইউনিয়নের কচুয়াই, হাইদঁগাও, আশিয়া, কাশিয়াইশ, কোলাগাও, কেলিশহর, কুসুমপুরা, হাবিলাসদ্বীপ, জিরি,ধলঘাট,খরনা,জঙ্গলখাইন, শোভনদন্ডী, ছনহরা, ভাটিখাইন, কচুয়াই, হাইদগাওসহ বিভিন্ন ইউনিয়ের ছাত্রলীগের অসহায় পরিবারের সদস্যদের নিকট উপহার সামগ্রী পৌঁছানো হয়েছে।
উপহার সামগ্রী বিতরণের সমন্বয়ক, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম লিটন বলেন, আমার এলাকা ভিত্তিক তালিকা করে টিমের মাধ্যমে তথ্য সংগ্রহ করে বিভিন্ন এলাকার গরীব অসহায় ছাত্রলীগের পরিবারের সদস্যদের জন্য উপসার সামগ্রী দিয়ে তাদের পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি। দুই দফায় এ পর্যন্ত ১৮০ পরিবারকে আমরা এই সহযোগিতা দিয়েছি। আমার ব্যক্তিগত উদ্যেগে দুই দফায় ১৮০ ছাত্রলীগ পরিবারকে এই সহযোগীতা করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ / আতিক













