০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

নরসিংদীর লেবুতলায় লেবুর বাম্পার ফলন

দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে আমাদের নরসিংদীকে পরিচয় করিয়ে দিচ্ছে বাণিজ্যিকভাবে চাষকৃত কলম্বোজাতীয় সুগন্ধি লেবু। নরসিংদী থেকে এখন এই লেবু রপ্তানি হচ্ছে ইউরোপের ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।

নরসিংদীতে উৎপাদিত কলম্বো জাতের এই লেবুর ব্যাপক খ্যাতি ও কদর ইউরোপ ও মধ্যপ্রাচ্যে। লেবুটি বাণিজ্যিকভাবে শুধু নরসিংদীতে উৎপাদিত হয়। আবহাওয়া ও পরিবেশগত কারণে সারা বছরই নরসিংদীতে প্রচুর লেবুর চাষ হয়, কিন্তু কলম্বো জাতের লেবুটি ভিন্ন রকম। প্রতিটি লেবু আকারে বড়, রসালো, সুগন্ধিযুক্ত। এ ছাড়া এই লেবুর বাকল পুরো ও ঘন সবুজ।

জেলার ছয়টি উপজেলার মধ্যে শিবপুর, রায়পুরা, মনোহরদী ও বেলাবতে বাণিজ্যিকভাবে কলম্বো লেবু চাষ করা হয়। এসব উপজেলার ৩০০ হেক্টর জমিতে ছোট-বড় প্রায় এক হাজার ৮০০টি লেবুর বাগান রয়েছে। প্রায় এক হাজার ৫০০ চাষি এর সঙ্গে জড়িত।

লেবুগু‌লো কয়েকটি জাতের হয়ে থাকে। এর মধ্যে জারা লেবু, কারনা লেবু, বড়লেবু, এলাচি লেবু, আসাম লেবু, কলম্বো লেবু, কাটা লেবু ইত্যাদি। লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ রয়েছে। এ ছাড়া অল্প পরিমাণে কোলেস্টেরল সোডিয়াম, পটাসিয়াম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম রয়েছে। অন্যদিকে এ লেবুর সুগন্ধিযুক্ত ছাল প্রক্রিয়াজাত করে লেবুর গন্ধযুক্ত তরল উদ্বায়ী তেল তৈরি করা যায়। ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, স্পেন, সিসিলি, পর্তুগাল, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণে এই লেবু ‌থে‌কে তেল উৎপন্ন করা হয়। এ ছাড়া তেল ওষুধে সুগন্ধি উপাদান হিসেবে এবং সুগন্ধি প্রসাধনী তৈরিতে ব্যবহার করা হয়।

কলম্বো জাতের এই সুগন্ধি লেবু শরীর বৃদ্ধিতে ও গঠনে বেশ কার্যকরী। এ ছাড়া খনিজ লবণের চাহিদা মিটিয়ে ঠাণ্ডা, সর্দিতে বেশ উপকারী। অন্যদিকে এক কাপ লেবুর রস ও এক চামচ মধু হালকা গরম পানিতে করে খেলে শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল কমে। পাশাপাশি এটি হৃদরোগে বেশ কাজে দেয়।

ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ডসহ ইউরোপীয় ইউনিয়নের ১০টি দেশে এবং সৌদি আরব, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যে নর‌সিংদীর লেবু নিয়‌মিত রপ্তানি হ‌চ্ছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

নরসিংদীর লেবুতলায় লেবুর বাম্পার ফলন

প্রকাশিত : ০২:৫১:২১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০