নরসিংদী জেলার পলাশ থানার আমদিয়া ইউনিয়নে রিকসা, সি, এন,জি, অটো ড্রাইভারদের মাঝে নিত্য-প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
পলাশ থানার এম,পি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ ভূইয়ম উচ্চ বিদ্যালয়ে এ ত্রাণ কাজের শুভ সূচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন জাবেদ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুল হক টিপু, ঘোড়াশাল পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শফি, আমদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সোহেল আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সোহেল আহমেদ সাংবাদিকদের বলেন, আজ তৃতীয় বারের মতো আমাদের ত্রাণ বিতরণ করা হয়েছে। নয়শো ড্রাইভারদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়েছে। আমাদের পলাশ থানার মাননীয় এম পি মহোদয় ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ ত্রাণ বিতরণ করেন।
আমাদের এ কাজের সার্বিক সব ধরনের সহযোগিতা করেছেন তিন তিনবারের নির্বাচিত আমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজিমুদ্দিন রিপন। ত্রাণ বিতরণ কমিটির প্রধান আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে আমরা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ত্রাণ বিতরণ করেছি ইউনিয়নের ভূইয়ম উচ্চ বিদ্যালয়, চানগাও এবং বুনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের তিনটি স্পটে।
সোহেল আহমেদ আরো বলেন, একটি মোরগ, পাচ কেজি চাল, এক কেজি বেগুন, এক কেজি পেয়াজ, এক কেজি দেড়শ, এক কেজি করলা, এক কেজি মিষ্টি কুমড়া এক কেজি টমেটো সহ মোট বারো কেজি খাদ্য দ্রব্য রয়েছে প্রতিটি ব্যাগে। দেশের পরিস্থিতি যতোদিন স্বাভাবিক না হবে ততো দিনই আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ গ্রহিতা রিকশা চালক তাজুল মিয়া বলেন, আমরা খুশি তারা আমাদের পাশে দাড়িয়েছে বলে। সি এন জি চালক কাজল হোসেন বলেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের কে ভালো রাখেন। অটো চালক জাকির হোসেন বলেন, এ মহতী কাজের জন্য তাদের প্রতি দোয়া রইলো।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ













