০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

ময়মনসিংহে ‘রমজানের ফ্রি বাজার’

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় দরিদ্র মানুষদের জন্য রমজান মাস উপলক্ষে প্রতি শনিবার ‘ফ্রি বাজার’ এর আয়োজন করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’। কৃষকের খেত থেকে ন্যায্যমূল্যে বিভিন্ন সবজি সংগ্রহ করে বিনামূল্যে অসহায় মানুষদের দিচ্ছে সংগঠনটি।

শনিবার (২ মে) ১৫০টি পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়েছে সংগঠনটি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, আলু, ঢেঁড়শ ও টমেটো। ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি ও খেজুর। এছাড়া, তাজা মাছও দেওয়া হয়।

গত ২৫ এপ্রিল শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফ্রি বাজারের যাত্রা শুরু হয়। এর উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। রমজান মাসজুড়েই এ বাজার সপ্তাহে এক দিন খোলা রাখা হবে বলে জানিয়েছেন মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সদস্যরা।

করোনাভাইরাসের জন্য সামাজিক দূরত্ব মেনে বাজারের কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। সংগঠনের সমন্বয়কারী আজাহারুল ইসলাম পলাশ বলেন, ‘করোনার প্রাদুর্ভাবের মধ্যে এবারের রমজান মাসে সামর্থহীনদের জন্য ‘ফ্রি বাজার’ কর্মসূচি চালু করেছি। আমরা সরাসরি কৃষকের খেত থেকে কৃষিপণ্য সংগ্রহ করি। এজন্য কৃষককে ন্যায্যমূল্য দিয়ে থাকি। মুক্তির বন্ধন ফাউন্ডেশন অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। বিভিন্ন দাতা ও প্রতিষ্ঠান আমাদের কর্মসূচি চলমান রাখার জন্য দান করেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘ফ্রি বাজার একটি চমৎকার উদ্যোগ। এর ফলে একদিকে যেমন দরিদ্র মানুষরা উপকৃত হচ্ছে, পাশাপাশি কৃষকরা ন্যায্যমূল্যে তাদের উৎপাদিত কৃষিপণ্য বিক্রি করতে পারছেন।’

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ‘রমজানের ফ্রি বাজার’

প্রকাশিত : ০৭:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০