০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

বুড়িচংয়ে অসহায়দের পাশে দাঁড়াল স্পেন প্রবাসী নজরুল

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে স্পেন থেকে নগদ অর্থের মাধ্যমে বুড়িচংয়ে অসহায়দের পাশে দাঁড়াল গোলাম নজরুল টুটুল। করোনা ভাইরাস পরিস্থিতিতে সারা দেশে চলছে অঘোষিত লকডাউন।খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ।ফলে বিপাকে পড়েছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ।

এ অবস্থায় এই সব মানুষের পাশে দাড়িয়েছেন, কুমিল্লার বুড়িচং উপজেলার মীরপুর গ্রামের মোঃ আব্দুর রহমান এর ছেলে এবং সহকারি পাবলিক প্রসিকিউটর এডভোকেট আবদুল আলীম এর ছোট ভাই স্পেন প্রবাসী গোলাম নজরুল টুটুল। তার নিজস্ব অর্থায়নে পরিবারের উদ্যোগে কর্মহীন প্রায় ৫০ টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন। তিনি স্পেনের বার্সিলোনায় ব্যবসা করেন।

লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত ও অসহায় পরিবারদের মাঝে এই নগদ অর্থ প্রদান করা হয় যাতে তারা তাদের পছন্দ মতো খাদ্য সামগ্রী কিনতে পারে। গোলাম নজরুল টুটুল তালাশ বাংলা ডট কম’কে বলেন,এই মহামারীতে চলে এসেছে পবিত্র মাহে রমজান। কিন্তু এবার মহামারী করোনার কালো ছায়ায় বিলীন হয়েছে সকল আনন্দ উৎসব আমেজ। কর্মহীন হয়ে পড়া মানুষরা ঘরে থাকায় অনেক কষ্টে দিনপার করছেন। এমন পরিস্থিতিতে অনেকে লজ্জায় চাইতে পারছেন না।

এবং অামাদের সমাজে অনেক অসহায় রয়েছে তাই এমন সময়ে নগদ অর্থ দিয়ে পাশে থাকতে পেরে আমি অত্যন্ত খুশি। এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

বুড়িচংয়ে অসহায়দের পাশে দাঁড়াল স্পেন প্রবাসী নজরুল

প্রকাশিত : ০৯:৫৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০