নরসিংদীতে করোনার জন্য শ্রমিক সংকটে থাকা কৃষকদের পাশে দাঁড়িয়ে ধান কেটে দেওয়ার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদেরকে মেশিন দিয়েছেন যুবলীগ নেতা।
শনিবার (০২ মে) দুপুরে পলাশ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে এ ধানকাটার মেশিন তুলে দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার।
ইতোমধ্যে পলাশ উপজেলায় ধান কাটা শুরু করেছে। যার ফলে উপজেলার প্রান্তিক কৃষকদের ধানকাটা কার্যক্রমে সহযোগিতা করে যাচ্ছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের এই কার্যক্রমকে আরও সহজ করতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষারের ব্যক্তিগত অর্থায়নে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে এ ধান কাটার মেশিন তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান (টুকু), ঘোড়াশাল পৌর ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মো. রুবেল মিয়া, সাধারণ সম্পাদক ওমর ফারুক, পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বুলবুল ইসলাম পলাশ, চরসিন্দুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন ভূইয়া, গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ইফতি প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ













