০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে রেড ক্রিসেন্ট সোসাইটির খাদ্য বিতরণ

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকারি নির্দেশনায় সারা দেশে করোনা ভাইরাস এর পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। করোনা ভাইরাসের সংক্রামণ রোধে প্রায় সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম ও মজুরি কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

এতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন দিনে এনে দিনে খায় এমন মানুষগুলো। মানবতার চরম এই দুর্দিনে এসব মানুষের পাশে দাঁড়িয়েছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার গৈড়লায় সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তৈল, সুজি, লবণ ও চিনি ।

শনিবার রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ উপস্থিত থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর থেকে প্রেরিত এসব উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব সদস্যরা সহযোগীতায় করেন। উপস্থিত ছিলেন শিবলু চৌধুরী, আবু তাহের, তারেকুল ইসলাম চৌধুরী রিপন, যুব সদস্য শুভ ও আনিসুর রহমানসহ অন্যান্য যুব সদস্যরা।

ট্যাগ :
জনপ্রিয়

হরিণাকুণ্ডুতে ধসে পড়া সড়ক এখন মরণফাঁদ, দুই বছরেও হয়নি সংস্কার

চট্টগ্রামে রেড ক্রিসেন্ট সোসাইটির খাদ্য বিতরণ

প্রকাশিত : ১১:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০