চন্দনাইশে ১০ মাসের শিশু আবির করেনাকে জয় করে বাড়ি ফিরার পর সাদিয়া নামে (১৫) আরো একজন করোনা রেগীর সন্ধান পাওয়া যায়। আক্রন্ত সাদিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কেরানির বাড়ির মো.আবদুস সালামের মেয়ে ও ১০ মাসের করোনায় আক্রন্ত আবির এর ফুফাতো বোন বলে জানা যায়।
গত ২১শে এপ্রিল আবিদের করোনা নিশ্চিত হওয়ার পর কন্টাক্ট ট্রেস করে তার দুই ফুফুর বাড়ি এবং এক খালার বাড়ি লক ডাউন করা হয়। পরবর্তীতে গত ২৬ শে এপ্রিল উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে উপরোক্ত লক ডাউন পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে এবং চট্টগ্রামস্থ BITID তে প্রেরণ করে। তারমধ্যে পৌরসভা ৪নং ওয়ার্ডের কেরাণীর বাড়ির আব্দুস সালামের পরিবারের ৪ টি নমুনা পরীক্ষার পর সাদিয়ার কোভিড পজিটিভ দেখা যায়। তবে পূর্ব বাইনজূরী আবিরের ফুফুর বাড়ি এবং দক্ষিণ গাছবাড়ীয়া সৈয়দ মোহাম্মদ পাড়ার খালার বাড়ি থেকে প্রেরিত নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পর্যন্ত পাওয়া যায় নি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শাহীন হোসাইন চৌধুরী।
তিনি আরো জানান আমরা সাদিয়ার বিষয়টি নিশ্চিত করে তাকে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাঃ হাসান শাহরিয়ার কবির এবং সিভিল সার্জন চট্টগ্রাম ডাঃ সেখ ফজলে রাব্বী স্যারের পরামর্শে সাদিয়াকে এম্বুলেন্স যোগে তার বাড়ি থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালস্থ কোভিড আইসোলেশন ইউনিটে প্রেরণ করেছি। তবে সাদিয়ার শরীরে এখনও পর্যন্ত করোনার কোন উপসর্গ দেখা যায়নি।ঘনবসতিপূর্ণ পরিবেশে কমিউনিটি সংক্রমণ সীমিত করার জন্য তাকে আইসোলেশন ইউনিটে প্রেরণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/আতিক













