১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

নবীনগরে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের পিপিই বিতরণ করলেন প্যানেল চেয়ারম্যান সুচি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিমাঞ্চলের চারটি ইউনিয়নের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মাঝে পিপিই, মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এসব সামগ্রী বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের বন-পরিবেশ সম্পাদক সনি আক্তার সুচি।
জেলা পরিষদের উদ্যোগে নবীনগর উপজেলার সলিমগঞ্জ, বড়িকান্দি, শ্যামগ্রাম ও রতনপুর ইউনিয়নের মেডিক্যাল অফিসার, স্বাস্থ্য সহকারী, ভিজিটর, উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, সিএইচসিপি, এমএলএসএসদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- সলিমগঞ্জ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাক্তার নাজমুল হক,ব্রাহ্মণবাড়িয়া টিভির চেয়ারম্যান দৈনিক যুগান্তরের সাংবাদিক সাব্বির আহমেদ সুবীর, দৈনিক যুগান্তরের সাংবাদিক মোস্তাক আহমেদ উজ্জল,এবং  গ্রামের গন্যমান্য লোক উপস্থিত ছিলেন।
এসময় সনি আক্তার সুচি বলেন, করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা না থাকার ফলেই এমনটা হচ্ছে। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করতেই পিপিই ও মাস্ক বিতরণ করা হয়।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ
ট্যাগ :
জনপ্রিয়

নবীনগরে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের পিপিই বিতরণ করলেন প্যানেল চেয়ারম্যান সুচি

প্রকাশিত : ০৪:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০