০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

জামালপুরে করোনায় মৃত পুলিশ সদস্যের দাফন সম্পন্ন

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পরিদর্শক (এসআই) সুলতানুল আরেফিনকে (৪৪) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

গত ২ মে শনিবার রাতে তার বাড়ি জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের হাজীপুরে। স্বেচ্ছাসেবক সংগঠন ইকরামুল মুসলিমীনের সার্বিক তত্ত্বাবধানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় সুলতানুলকে। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুলতানুল আরেফিন (৪৪) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। ২ মে শনিবার সকালে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সুত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল এস আই সুলতানুল করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন। আগে থেকেই তার শ্বাসকষ্টের সমস্যা ছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা সে সকালে তিনি মারা যান।
সুলতানুল আরেফিনের জানাজার নামাজে উপস্থিত ছিলেন ইকরামুল মুসলিমীনের টিম প্রধান মাওলানা আশরাফুল আলম, জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন, সদর থানার ওসি মোঃ সালেমুজ্জামান ও পরিবারের লোকজন।

মোঃ আনিসুর রহমান-লুলু

০২-০৫-২০২০
০১৬৭৪-২০০০১৩

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

জামালপুরে করোনায় মৃত পুলিশ সদস্যের দাফন সম্পন্ন

প্রকাশিত : ০৫:০১:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০