০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

কোভিড-১৯ শনাক্তকরণ চমেক’কে পিসিআর মেশিন দিল সিভাসু

কোভিড-১৯ শনাক্তকরণ চমেক’কে পিসিআর মেশিন দিল সিভাসু চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালকে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণের জন্য একটি রিয়েল-টাইম পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) মেশিন দিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকাল ১০টায় সিভাসু উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ চমেকের অধ্যক্ষ প্রফেসর ডা. এম. শামীম হাসান-এর নিকট সিভাসুতে এই পিসিআর মেশিনটি হস্তান্তর করেন।

সিভাসু এবং চমেকের উর্ধ্বতন কর্মকর্ত এবং বিশেষজ্ঞ চিকিৎসকগণ এসময় উপস্থিত ছিলেন। এর আগে গত ২৯ এপ্রিল একই উদ্দেশ্যে সিভাসু কর্তৃপক্ষ শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর-কে একটি রিয়েল-টাইম পিসিআর মেশিন দিয়েছিল।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল থেকে সিভাসু কর্তৃপক্ষ নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণ কার্যক্রমও শুরু করে। চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) কর্তৃক সংগৃহীত নমুনা পরীক্ষা করা হচ্ছে সিভাসু’র ল্যাবরেটরিতে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

কোভিড-১৯ শনাক্তকরণ চমেক’কে পিসিআর মেশিন দিল সিভাসু

প্রকাশিত : ১০:০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০