০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ফটিকছড়িতে তুচ্ছ ঘটনায় গ্রামবাসীর উপর সন্ত্রাসীদের হামলা, আটক-১

ফটিকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর উপর হামলায় চালিয়েছে একদল সন্ত্রাসী।এ ঘটনায় গাড়ি ভাঙচুর,ঘর-বাড়ি লুটপাটের ঘটনাও ঘটেছে।  ৫ মে সোমবার সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মুসলিমপুর গ্রামে স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলামের (জহির মেম্বার) বাড়িতে এসব ঘটনা ঘটে।এ ঘটনায় হামলাকারী দলের এক সদস্য্যকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এ ঘটনায় ৩ জন আহত হয়। ঘটনার প্রত্যদর্শীরা জানান, হামলাকারী শিপনের সাথে ঘটনার আগের দিন সন্ধ্যায় মুসলিমপুর গ্রামের জনৈক বয়োবৃদ্ধের সাথে গাড়ী পারাপারকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এইদিন এলকাবাসী প্রতিবাদ করলে শিপন সেখান থেকে চলে যায়।আজ সে প্রায় ২ শ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে গ্রামে প্রতিটি ঘরে হামলা চালায় এবং গ্রামের লোকজনের বাড়ীঘর থেকে মালমাল চুরি করে নিযে যায়। এ ব্যাপারে ইউপি সদস্য জহিরুল ইসলাম বলেন, মিরশ্বরাই উপজেলার কয়লা এলাকার শিপন নামে এক সন্ত্রাসী তার দলবল নিয়ে আজ সকালে আমার বাড়িসহ আরো বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায় এবং লোকজনকে এলোপাতাড়ি মারধর শুরু করে। পরে মসজিদের মাইকে ঘোষণা পেয়ে এলাকার লোকজন সন্ত্রাসীদের ঘেরাও করে প্রতিরোধ করে । এক পর্যায়ে পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও হামলাকারী একজনকে গ্রামবাসী উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। এসময় উত্তেজিত জনতা একটি গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। ঘটনাস্হল পরিদর্শন করেন দাঁতমারা ইউপি চেয়ারম্যান মোঃ জানে আলম। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করেছে। জানতে চাইলে দাতঁমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী সরোয়ার বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্হিতি শান্ত রাখতে আমরা চেষ্টা চালাচ্ছি।একজনকে এলকার লোকজন আমদের হাতে সোপর্দ করে। এখনো আমরা লিখিত কোনো অভিযোগ পায়নি। আভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নিবো। শিপন আগেও ইয়াবা সেবনের দায়ে গ্রেফতার হয়েছিলো।

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

ফটিকছড়িতে তুচ্ছ ঘটনায় গ্রামবাসীর উপর সন্ত্রাসীদের হামলা, আটক-১

প্রকাশিত : ০৩:৫৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২০