কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৬ মে) কুষ্টিয়া সদর এবং কুমারখালীর পৃথক স্থান থেকে এ দুটি মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুর গ্রামের মৃত যাত্রা মন্ডলের ছেলে শামীম আলী (৪০) এবং কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের মালিথাপাড়া এলাকায় জিয়ারুল ইসলামের মেয়ে ৭ম শ্রেণির শিক্ষার্থী জয়া (১৬)।
পৃথক দুটি ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন স্ব-স্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, বুধবার সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে কয়া এলাকায় তার বাড়ীর পাশের একটি আমগাছ থেকে জয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, বিত্তিপাড়া লালন তৈল পাম্পের অদুরে একটি বাঁশবাগান থেকে শামীম আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মহিষের ব্যাপারী ছিলেন। তবে ব্যবসায়ীক কোন ঝামেলার কারনে তাকে হত্যা করে হতে পারে বলেও ধারণা করেন তিনি। তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















