১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

অনলাইন মাতিয়ে দিচ্ছে তামিমের লাইভ

করোনাভাইরাসের আগ্রাসনে সারাদেশ যখন লকডাউন হয়ে আছে, তখন ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক বিনোদন উপহার দিয়ে যাচ্ছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সোশ্যাল সাইটে তার সতীর্থদের সঙ্গে শুরু করেছেন লাইভ অনলাইন আড্ডা। লাখ লাখ ক্রিকেটপ্রেমী এসব আড্ডা দেখছেন এবং ভীষণ আনন্দ পাচ্ছেন। বিশেষ করে তামিম ইকবালের মজাদার উপস্থাপনা, নানা হাস্যরসাত্মক ঘটনা স্মৃতিচারণ করা এবং সিরিয়াস কিছু বিষয়ে আলোচনা দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করেছেন।

দেশসেরা ওপেনার তামিম ইকবাল সবসময়ই প্রচার থেকে একটু দূরে থাকতেই পছন্দ করতেন। মিডিয়াতেও তেমন কথাবার্তা বলতেন না। খেলায় মনযোগ ধরে রাখতে জাতীয় দলের অধিনায়কও হতে চাননি। পরে জাতীয় দলের অধিনায়ক হওয়ার পর এক অন্য তামিমকে দেখছে দেশবাসী। এতদিনের মুখচোরা তামিম কিনা এখন লাইভ শোতে সাবলীল উপস্থাপনা করে মাতিয়ে দিচ্ছেন। তাদের আলোচনায় উঠে আসছে ক্রিকেটের নানা মজাদার ঘটনা, তেমনই উঠে আসছে বিভিন্ন অজানা গুরুত্বপূর্ণ ঘটনা।

জাতীয় দলে তার প্রিয় বন্ধু মুশফিকুর রহিমকে দিয়ে লাইভ শুরু করেন তামিম। প্রথম শো রীতিমতো হিট হয়ে যায় দুই বন্ধুর প্রাণবন্ত আলোচনায়। সেদিনই মুশফিক বলেছিলেন ‘আমাদের বিন মুর্তজাকে (মাশরাফি) আনিস’। মুশফিকের পর লাইভে আসেন মাহমুদউল্লাহ। চুপচাপ এই মানুষটিও তামিমের সঙ্গে জমিয়ে আড্ডা দেন। তামিমের শোতে তৃতীয় ব্যক্তি হিসেবে আসেন সাবেক অধিনায়ক মাশরাফি। ভারত থেকে যোগ দেন জাতীয় দলের কম্পিউটার অ্যানালিস্ট। আড্ডায় তামিমকে ‘পোংটার পোংটা’ বলতেও ছাড়েননি ম্যাশ।

ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়ায় মাঠে ক্রিকেট ফেরার আগ পর্যন্ত তামিম এই শো চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আগামী পরশু ৮ মে রাত দশটায় তামিমের শোতে আসছেন দুই পেস তারকা রুবেল হোসেন আর তাসকিন আহমেদ। তামিম ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে, ওই শো নাকি বেশ মারকাটারি হবে। রুবেল-তাসকিন নাকি তুমুল ঝগড়া শুরু করতে পারেন। এরপর লিটন-সৌম্যকে একসঙ্গে আনা হবে- কারণ এই দুজনেই কথা কম বলেন। এর মাঝে দেশের সাবেক তিনজন ক্রিকেটারকে এনে তাদের পুরনো দিনের অভিজ্ঞতা শোনার ঘোষণাও দিয়েছেন তামিম।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অনলাইন মাতিয়ে দিচ্ছে তামিমের লাইভ

প্রকাশিত : ০৫:৪২:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০