০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

অনলাইনে ক্লাস নেয়ার বিষয়ে ডিন ও চেয়ারম্যানবৃন্দের সাথে ইবি উপাচার্যের ভিডিও কনফারেন্স

কোভিড ১৯-এর এই বিশ^ সংক্রমণের কালে বিশ^বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম যথাসম্ভব চালু রাখার লক্ষ্যে অনলাইনে ক্লাস নেয়ার বিষয়ে ডিন ও চেয়ারম্যানবৃন্দের সাথে ভিডিও কনফারেন্স করেছেন ইসলামী বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। আজ (০৬ মে) এ ভিডিও কনফারেন্সে বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহাসহ বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যানবৃন্দ সংযুক্ত হন।

ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেশনজটের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে বিশ^বিদ্যালয় না খোলা পর্যন্ত অনলাইন প্রক্রিয়ায় ক্লাসসমূহ চালু রাখার জন্য উপাচার্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। তিনি জানান, আগামী সপ্তাহ থেকে ব্যাপকভাবে অনলাইনে ক্লাস শুরু হবে। আমরা কোনভাবেই চাইনা ইসলামী বিশ^বিদ্যালয় সেশনজটের মুখোমুখি হোক। করোনা পরিস্থিতি সাহসিকতার সাথে মোকাবেলার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর আহ্বানে ইসলামী বিশ^বিদ্যালয় অন্তর্বর্তীকালীন অনলাইন শিক্ষা চালু করেছে। তিনি বলেন, নেটওয়ার্ক সমস্যার কারণে কোন শিক্ষার্থী অনলাইন ক্লাসে সংযুক্ত হতে না পারলে যথাযথ প্রমাণ দাখিল করলে পরবর্তীতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিডিও কনফারেন্সে অনলাইনে ক্লাস নেয়ার ব্যাপারে সংশ্লিষ্ট সকলে আগ্রহ প্রকাশ করেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

নাদিয়া ইসলাম মিম
কুষ্টিয়া।

ট্যাগ :
জনপ্রিয়

অনলাইনে ক্লাস নেয়ার বিষয়ে ডিন ও চেয়ারম্যানবৃন্দের সাথে ইবি উপাচার্যের ভিডিও কনফারেন্স

প্রকাশিত : ০৮:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০