চন্দনাইশে উপজেলা বাগিচাহাট ও হাছানদন্ডি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদতা চাকমা।
৬ মে সকাল থেকে নিয়মিত উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর যৌথ টহল পরিচালনা করার সময় মুদির দোকানে মূল্য তালিকা না থাকায় এস এম ষ্টোরকে ২ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ঘি দোকানে রাখার কারণে ইসাহাক ষ্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে সামাজিক দূরত্ব না মানার কারণে এক সিএনজি চালকে ৫০ টাকা,বাইক চালককে ৫শত টাকা করে ১ হাজার টাকাসহ মোট ১১ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করেন উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা।
বিজনেস বাংলাদেশ / আতিক















