১১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

চট্টগ্রামে অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক -১

জেলার চন্দনাইশ থানাধীন গাছবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ০১ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগাজিনসহ  সন্ত্রাসী টিপু শীল (২৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বুধবার (৬ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। সে চন্দনাইশ থানার গাছবাড়ীয়া (কানাহাট) গ্রামের গণেশ চন্দ্র শীলের পুত্র। র‌্যাব -৭ এর মিডিয়া শাখার সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) মোঃ মাহমুদুল হাসান মামুন এই তথ্য নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানাধীন গাছবাড়ীয়া উপ-ডাকঘর চট্টগ্রাম বিল্ডিং এর পিছনে অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র গুলি ও ১ টি ম্যাগাজিন উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা  হয়েছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে  চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য আসামী টিপু শীলের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানায় ১ টি এবং নগরীর পতেঙ্গা থানায় ১ টিসহ মোট ২ টি মামলা রয়েছে।

ট্যাগ :

চট্টগ্রামে অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক -১

প্রকাশিত : ০১:০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০