১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

বগুড়ার সারিয়াকান্দিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

 বগুড়ার সারিয়াকান্দিতে পুকুরে গোসল করতে নেমে মিজানুর রহমান মিজান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
 
আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টার দিকে সারিয়াকান্দি পৌরসভার সরকার পাড়া জামে মসজিদ সংলগ্ন একটি মৎস্য খামারের পুকুরে ডুবে শিশুটি মারা যায়।

মিজান পৌরসভার ৮নং ওর্য়াডের বাড়ইপাড়া গ্রামের মোহাম্মদ আলীর দ্বিতীয় ছেলে।

সরেজমিনে জানা গেছে, ওইদিন মৎস্য খামারের পুকুরে অন্যান্য শিশুদের গোসল করতে দেখে মিজান পুকুরে নামে। সে মানসিক ভারসাম্যহীন এবং সাঁতার না জানায় ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুরে এক ঘণ্টা তল্লাশি করে মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যমকর্মী জাফরুল সাদিক বলেন, উদ্ধারের পর মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যায়।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

বগুড়ার সারিয়াকান্দিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৪:০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০