০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

কাপাসিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গাজীপুরের কাপাসিয়ায় সংসদ সদস্য সিমিন হোসেন রিমির উদ্যোগে করোনা সংকট মোকাবেলায়  “তাজউদ্দীন আহমদ  এন্ড  সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশন”এর অর্থায়নে উপজেলার ১০০০ (এক হাজার) প্রান্তিক কৃষকদের মাঝে  বিনামূল্যে ৬ জাতের সবজি বীজ বিতরণ করা হয়। বৃহস্পতিবার  ( ৭ মে ) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই বীজ বিতরণ করা হয়।  উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মো. আমানত হুসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্, সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন বাসক প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কাপাসিয়ায় মাননীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমির উদ্যোগে তাজউদ্দীন আহমদ   ও সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার ১০০০ (এক হাজার) প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ বিতরণ করা হয় যাতে করে প্রান্তিক কৃষকদের কোন জমি অনাবাদি  না থাকে । বিনামূল্যে এক সঙ্গে ঢেড়স, মিষ্টি কুমড়া, জিংগা, ডাটা, লাল শাক, পুঁইশাকের বীজ পেয়ে  কৃষকরা খুশি হয়েছেন এবং এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

কাপাসিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ

প্রকাশিত : ০৪:৪৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০