ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় করোনায় লকডাউনে গৃহবন্দী কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ১০ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে । ৬ মে (বুধবার)বিকেলে উপজেলার নাজিরহাট পৌরসভাস্থ নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সায়েদুল আরেফীন। এ সময় উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ দৌল্লা, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসানুল কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার দেলোয়ার হোসেন, পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী, মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার মনি, নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, ডিলার আজম উদ্দীন। নাজিরহাট পৌরসভার ১৮’শ হতদরিদ্র-অসহায় পরিবারকে ওএমএস কার্ডের মাধ্যমে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ২০ কেজি করে চাল দেয়া হবে বলে জানান পৌর মেয়র এস এম সিরাজদ্দৌলাহ।
১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে ওএমএস এর চাল বিতরণের কার্যক্রম উদ্ভোধন
-
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি - প্রকাশিত : ০৫:২৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- 81
ট্যাগ :
জনপ্রিয়
















