১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

গাজীপুরে চালু হচ্ছে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব

গাজীপুরের কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হবে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে চালু হওয়া ওই হাসপাতালে পিসিআর ল্যাবটি স্থাপন করা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যেই এখানে শুরু হবে প্রাণঘাতী এ ভাইরাসের পরীক্ষা।

এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  জাহিদ আহসান রাসেল জানান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে  গত ৩০ এপ্রিল থেকে ১শ শয্যায় চালু হওয়া এই হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়াও এই হাসপাতালে ১০টি আইসিইউ শয্যা ও চারটি ভেন্টিলেটর রয়েছে। তবে করোনাভাইরাস পরীক্ষার জন্য এখানে কোনও মেশিন বা ল্যাব না থাকায় চিকিৎসক ও রোগীসহ স্থানীয়দের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। ল্যাব স্থাপনের বিষয় নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হয়েছে। সম্প্রতি গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন।

জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম জানান, ‘শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দফতরে কথা বলেছেন। গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে একটি অত্যাধুনিক পিসিআর ল্যাব রয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে করোনা ভাইরাস পরীক্ষার জন্য ওই ল্যাবের পিসিআরসহ আনুষঙ্গিক মেশিন ও যন্ত্রপাতি এ হাসপাতালে স্থাপনের জন্য অনুমোদন নিতে কৃষিমন্ত্রীর সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইতোমধ্যে যোগাযোগ করে সম্মতি আদায় করেছেন। এছাড়াও করোনাভাইরাস পরীক্ষার জন্য কেন্দ্রীয় ঔষধাগার থেকে কেবিনেট এনে তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ল্যাব স্থাপনের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে  এ ল্যাব স্থাপন করা সম্ভব হবে।’

তিনি আরও জানান, ‘পোশাক শিল্প মালিকদের পক্ষ থেকে শ্রমিকদের করোনা পরীক্ষার জন্য কয়েকটি পিসিআর ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি গাজীপুরের কাশিমপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে এ ধরনের একটি ল্যাব স্থাপনের জন্য।’

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান জানান, এখানে করোনা ভাইরাসের সংক্রমণ পজিটিভ রোগীদের ভর্তি করা হচ্ছে। তবে সুযোগ সুবিধা না থাকায় তাদের ফলো-আপ চিকিৎসার জন্য ঢাকার আইইডিসিআরে নমুনা পরীক্ষা করা হচ্ছে। বর্তমানে এখানে শুধু কোভিড-১৯ রোগীদের সিমটোমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। যেমন– শ্বাসকষ্ট, কাঁশি, জ্বর, ব্যথার মতো রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা লক্ষণ নিয়ে আসা রোগীদের নমুনা সিভিল সার্জনের তত্ত্বাবধানে অন্যত্র পরীক্ষা করা হচ্ছে। এখানে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে না।

ট্যাগ :

গাজীপুরে চালু হচ্ছে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব

প্রকাশিত : ০৫:৫১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০