০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

টেকনাফে করোনা আক্রান্ত প্রথম মহিলা ডাক্তার সুস্থ হয়ে বাড়ি ফিরছেন

টেকনাফে করোনা আক্রান্ত প্রথম মহিলা ডাক্তার সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।তার নাম নাঈমা সিফাত(২৮)।গত ২৫ এপ্রিল তিনি করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দীর্ঘদিন আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় ধাপে ধাপে ৩ বার তার নমুনা পরীক্ষা নেগেটিভ ফলাফল আসলে হাসপাতাল কতৃপক্ষ তাকে বাড়ি ফিরার অনুমতি দেন।গতকাল রাতে সে বাড়ি ফিরছেন।এ সব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল।

ডাঃ টিটু চন্দ্র শীল বলেন,টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উক্ত মহিলা ডাক্তার নাঈমা সিফাতের গত ২৫ এপ্রিল করোনা ভাইরাস জীবাণু সনাক্ত হওয়ার পর প্রথম ৪ দিন টেকনাফের চিকিৎসক কোয়ার্টারে সেল্ফ আইসোলেশন ছিলেন।

এরপর উন্নত চিকিৎসার জন্য গত ৩০ এপ্রিল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।চিকিৎসাধীন অবস্থায় তাকে ধাপে ধাপে ৩ বার নমুনা পরীক্ষা করা হয়।

নমুনা রিপোর্ট ৩ বারেই নেগেটিভ আসলে হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল রাতে তাকে বাড়ি ফিরার অনুমতি দেন।বর্তমানে তিনি তার স্বামীর সাথে চট্টগ্রাম শহরে পাঁচলাইশ বাড়িতে আছেন এবং সুস্থ আছেন।

ট্যাগ :

টেকনাফে করোনা আক্রান্ত প্রথম মহিলা ডাক্তার সুস্থ হয়ে বাড়ি ফিরছেন

প্রকাশিত : ০৫:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০