চট্টগ্রামের রাউজান থানায় করোনাভাইরাস সংক্রামন ঠেকাতে জীবাণু নাশক স্প্রে চেম্বার উদ্বোধন করা হয়েছে। (৭-মে) বৃহস্পতিবার বিকালে উন্নত প্রযুক্তিতে তৈরী এই জীবাণু নাশক চেম্বার উদ্বোধন করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ পিপিএম। এসময় থানার উর্ধতন অফিসারগন উপস্থিত ছিলেন।
জানা যায়, থানায় আগত সেবাপ্রার্থী প্রবেশ করলেই মেশিনটি ছিটিয়ে দেবে জীবাণু নাশক ঔষধ। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ পিপিএম জানান, সারা দেশে প্রায় এক হাজার পুলিশ করোনাভাইরাসে আক্রান্ত। ইতিমধ্যে পাঁচজন পুলিশের মৃত্যু হয়েছে।
তাই রাউজান থানাকে সুরক্ষিত রাখতে জেলা পুলিশ সুপার মহোদয়ের বিশেষ বরাদ্দকৃত অর্থ দিয়ে জীবাণু নাশক চেম্বার স্থাপন করা হয়েছে। এখন থেকে ভাইরাস মুক্ত হয়ে সাধারণ মানুষ ও বাহিরে ডিউটি করা পুলিশ সদস্যরা এই সেবাটি পাবেন।
















