০৩:১২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

গাজীপুরে ১০ পোশাক শ্রমিক করোনা আক্রান্ত

শুক্রবার (৮মে) পর্যন্ত গাজীপুরে বিভিন্ন ৭ কারখানার ১০ জন পোশাক শ্রমিকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে চারজন নারী এবং ছয়জন পুরুষ। আক্রান্ত শ্রমিকরা জেলার বিভিন্ন  হাসপাতাল ও ভাড়া বাসায় চিকিৎসা নিচ্ছেন।
গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন নিশ্চিত করে জানান, কোভিড-১৯ শনাক্ত ছয় পোশাক শ্রমিক হোম আইসোলেশনে রয়েছেন। তাদের মধ্যে দুইজনের ময়মনসিংহে অবস্থানকালে নমুনা পরীক্ষায় এ রোগ শনাক্ত হয়। পরে তারা ওই অবস্থায় গাজীপুরে চলে আসে। বাকি চারজন গত ২২ এপ্রিল সুনামগঞ্জ জেলায় নমুনা পরীক্ষা করে। পরে ৫ মে তাদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
শাহীন আরো জানান, সুনামগঞ্জের চারজন যে দুটি কারখানায় তিনদিন কাজ করেছেন তাদের সংস্পর্শে আসা শ্রমিকদের নামের তালিকা বৃহস্পতিবার কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে। পরে তাদের নমুনা সংগ্রহ করা হবে। আর এ চারজন যে বাড়িতে অবস্থান করছেন বৃহস্পতিবার ওই বাড়ির আরও ছয়জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
 
তিনি আরো জানান, করোনা পজেটিভ ওই ১০ শ্রমিক গাজীপুর জেলার বিভিন্নস্থানে অবস্থিত ৭টি কারখানার শ্রমিক। এদের মধ্যে দুই শ্রমিক গাজীপুরে ও ৮ শ্রমিক নিজ নিজ জেলায় অবস্থানকালে নমুনা পরীক্ষার পর করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। বর্তমানে তাদের মধ্যে তিনজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে, একজন টঙ্গীর গণস্বাস্থ্য কেন্দ্রে এবং অন্য ৬ জন শ্রমিক তাদের গাজীপুরের ভাড়াবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪ জন শ্রমিক সুনামগঞ্জ জেলার অধিবাসী। এদের মধ্যে রয়েছেন সহোদর ভাইবোন ও অপর দুইজন সহদোর বোন এবং ময়মনসিংহ ইশ্বরগঞ্জ থানার দুই শ্রমিক। অন্য শ্রমিকরা রংপুর, নওগা, জয়পুরহাট ও লালমনিরহাট জেলার অধিবাসী।
ট্যাগ :

গাজীপুরে ১০ পোশাক শ্রমিক করোনা আক্রান্ত

প্রকাশিত : ০৬:২০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০