০৪:০১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক কারবারী নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জন রোহিঙ্গা মাদক কারবারী নিহত হয়েছে।আজ শনিবার (৯ মে) ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহাম্মদ (২৮) এবং মোঃ রফিক(২৬)।উভয়ে উখিয়ার থাইংখালী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোরে হোয়াইক্যং এর উলুবনিয়া নামক এলাকায় মাদক কারবারীদের ধরতে পুলিশের একটি দলের অভিযান চালানো হয়।

এসময় মাদক কারবারী সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে।পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে।এক পর্যায়ে মাদক কারবারীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে গেলে ঘটনাস্থলেই দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।আহত হয় দুইজন পুলিশ সদস্য।

গুলিবিদ্ধ দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।

ট্যাগ :

কক্সবাজারে ঝড় ও ভারি বর্ষণে কয়েক হাজার একর লবনের মাঠ ধ্বংস

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক কারবারী নিহত

প্রকাশিত : ০১:৫৪:০২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০