০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

টেকনাফে এবার স্কুল পড়ুয়া ছাত্র করোনায় আক্রান্ত

কক্সবাজারের টেকনাফে স্কুল পড়ুয়া নিজাম (১৫) নামের এক ছাত্র করোনায় আক্রান্ত হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের ডেইল পাড়ার ফারুকের ছেলে।

এ সব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল।

ডা. টিটু চন্দ্র শীল বলেন, টেকনাফ ডেইল পাড়ার স্কুল পড়ুয়া নবম শ্রেণীর এক ছাত্র করোনায় আক্রান্ত হয়েছে।গতকাল ৮ মে শুক্রবার করোনা আক্রান্ত ছাত্র সহ বেশ কয়েক জনের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল।

আজ শনিবার তাদের মধ্যে নিজাম নামের একজনের করোনা রিপোর্ট পজিটিভ ফলাফল আসে।উক্ত করোনা রোগীর বাড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা স্বাস্থ্য টিম ও পুলিশ সহ গিয়ে লকডাউন করে দেওয়া হয়েছে। রোগীর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে কোথায় চিকিৎসা সেবা দেওয়া হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান হাসপাতালের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, টেকনাফ উপজলা থেকে এ পর্যন্ত ২ জন নারী ডাক্তারসহ মোট ৫ জন করোনা আক্রান্ত হয়।তাদের মধ্যে এক ডাক্তারসহ ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেন।বাকিরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ট্যাগ :

এলপিজির দাম অপরিবর্তিত

টেকনাফে এবার স্কুল পড়ুয়া ছাত্র করোনায় আক্রান্ত

প্রকাশিত : ১০:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০