করোনার সংক্রমন এড়াতে চট্টগ্রাম শহরের ন্যায় পটিয়ার শপিংমল বিপণী বিতাণ গুলো ও থাকবে এবার বন্ধ।
ঈদকে কেন্দ্র করে পটিয়ার শপিংমল গুলোতে কেনা বেচার ধুম পড়ে পটিয়া উপজেলার লোকজন ছাড়াও পার্শ্ববর্তী থানা চন্দনাইশ, বোয়ালখালী, অানোয়ারা, কর্নফুলী সহ অনেক জায়গার লোকের প্রছন্দের প্রিয় ঈদ বাজার পটিয়া। পটিয়ার ঈদ বাজার কে করে তুলে তারা জমজমাট।
শনিবার বিকেলে পটিয়া ব্যবসায়ী সমিতির এক জরুরী সভায় পটিয়ার দোকান পাট -শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
পটিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি এম এ ইউছুফ বলেন, সবার জীবন রক্ষায় হল ফরয কাজ। যেভাবে করোনার সংক্রমন দিন দিন বাড়ছে আমরা যদি শপিংমল ঈদ বাজার চালু রাখি তাহলে দেখা যাবে কেও প্রশাসনের কথা মানছে না। তাই অামরা কমিটির সকলে করোনার প্রভাব বিস্তারের কথা চিন্তা করে পটিয়ার দোকান-শপিংমল- ঈদ বাজার বন্ধ রেখেছি।
এই বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, ব্যবসায়ীক সমিতি যে সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই অামি স্বাগত জানায় এবং সরকার যে নির্দেশনা দিয়েছে ১০ই মে থেকে বিপনি বিতান শপিংমল শর্ত সাপেক্ষে খোলা রাখার জন্য তারা দেশের করোনার পরিস্থিতির কথা বিবেচনা করে যে সিদ্ধান্ত নিয়েছে তা অবশ্যই সময়োপযোগী গুরুত্বপূর্ন সিদ্ধান্ত যা প্রশংসনীয়।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















