০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

তামিম জানে ‘তাসকিন কত সেয়ানা, কত দুষ্টু’

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ঘরে বন্দি থাকা দুঃশ্চিন্তাগ্রস্থ মানুষদের বিনোদন দিতে ও খেলোয়াড়দের সাথে টিম স্পিরিট বাড়াতে গতকাল রাতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসেন তামিম। এবার তার সাথে ছিলেন দুই পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। অতিথি হিসেবে যোগ দেন ব্যাটিং অল-রাউন্ডার নাসির হোসেন।

অতীতে একটি স্মৃতি মনে করিয়ে তামিম বলেন, ‘আমরা খুলনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির ক্যাম্পে ছিলাম।’ তামিমের কথা শুনে ওই সময় তাসকিন নিচের দিকে তাকিয়ে ছিলেন। তখন তাসকিনকে উদ্দেশ্যে করে তামিম বলেন, ‘এই যে, ভদ্রভাব নিচ্ছিস ক্যান তাসকিন? আমার দিকে দেখ।’

এরপর তাসকিনকে নিয়ে আবারো আলাপ শুরু করেন তামিম, ‘ঐ ক্যাম্পের পর তাসকিনকে একদিন রুমে ডেকে অনেক কথা বলেছি। তাকে বুঝিয়েছি অনেক কিছু। তাসকিনও মনোযোগ দিয়ে আমার কথা শুনল।আমার কথা শুনে তাসকিন বললো, ভাইয়া এভাবে করে তো আমাকে কেউ কখনো বোঝায়নি। এভাবে বোঝালে আমি জীবনে কখনো খারাপ কাজ করতাম না। সব সময় এভাবে চলতাম।’

তাসকিন পরে তামিমের রুম ত্যাগ করেন। পরে তামিম কি ভেবেছেন, সেটি তুলে ধরেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার, ‘তাসকিন যখন এসব কথা শুনে চলে গেল, নিজেকে নিয়ে খুব গর্বিত মনে হয়েছিল। মনে হচ্ছিল, একটা ভালো কাজ করেছি। একটা ছেলেকে বোঝালাম। নিশ্চয়ই আমার কথা কিছু হলেও তার কাজে দিবে। দুই-তিন দিন পর দেখি তাসকিন একই কাজ করে, একই দুষ্টুমি করে।’

‘এরপর দলের আরেক সিনিয়র ক্রিকেটার তাসকিনকে ডেকে আমার মতো একইভাবে বোঝাচ্ছে। তাসকিন দেখি ঠিক আমাকে যেভাবে বলেছে সেভাবেই তাকে বলছে, ভাইয়া এভাবে করে তো আমাকে কেউ কখনো বোঝায়নি। এভাবে বোঝালে আমি জীবনে কখনো খারাপ কাজ করতাম না। সব সময় এভাবে চলতাম। আমি ওইদিনই বুঝতে পারছি, তাসকিন কত সেয়ানা, কত দুষ্টু।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

তামিম জানে ‘তাসকিন কত সেয়ানা, কত দুষ্টু’

প্রকাশিত : ১১:১৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২০