চন্দনাইশ উপজেলা দোহাজারী পৌরসভার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ হাজার ২শ টাকা জরিমানা আদায় করেন চন্দনাইশ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা।
গত ৯ মে সকাল হতে উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন,সেনা বাহিনী ও পুলিশের যৌথ টহলে মাধ্যমে এই মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়।
এ সময় সরকারি আদেশ অমান্য করে চা-ইর দোকান খোলা রাখায় দোহাজারী পৌরসভার চা-ব্যবসায়ী আবদুর রহীমকে ২শ টাকা,দোকানের সামনে মূল্য তালিকা না রাখায় মুদির দোকানী রিদোয়ানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে দোহাজারী পৌরসভা এলাকায় নিষিদ্ধ পলিথিন মজুদ করে দোকানে রাখায় নুর হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করে। সে সাথে মজুদকৃত পলিথিন গুলো জনগনের সামনে পুড়িয়ে পেলেন উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট নিবদিতা চাকমা।




















