০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

চট্টগ্রামে এ বি এম মহিউদ্দিনের ছেলে সালেহীন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে সাবেক মেয়র মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তিনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই।

গত ১০ মে চট্টগ্রামের দু’টি ল্যাবে নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় ৪৯ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। এদের মধ্যে একজন সালেহীন।

মহিউদ্দিনের জামাতা চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী জানান, সালেহীন কিছুদিন ঢাকায় ছিল। ফেরার পর গত বৃহস্পতিবার তার জ্বর আসে।

নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠালে সেখান থেকে পজিটিভ রেজাল্ট এসেছে। তাকে আপাতত বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। এখন জ্বর নেই। উপসর্গ বেশি দেখা না গেলে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রামে এ বি এম মহিউদ্দিনের ছেলে সালেহীন করোনায় আক্রান্ত

প্রকাশিত : ১২:০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০