০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

চট্টগ্রামে নুরুল আলম শিপুর ব্যক্তিগত উদ্যাগে খাবার বিতরণ

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের মা-মনি এন্টারপ্রাইজের এমডি ব্যবসায়ী নুরুল আলম শিপুর ব্যক্তিগত তহবিল থেকে নগরীর চকবাজার এলাকার গরিব অসহায় -দুস্থ, দিনমজুর,পথচারীদের মাঝে রমজানের শুরু থেকে ইফতার, সেহেরী, মাস্ক, পুষ্টিকর রান্না করা খাবার বিতরণ করে আসছেন।
চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার প্রতিটি অলি গলির ভাসমান মানুষ, ভিক্ষুক, পথচারী, রিক্সা, ভ্যান, সিএনজি চালক, হকার, ফুটপাতে বসবাসরতদের নিয়মিত খাবার পরিবেশন করে আসছেন। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী নুরুল হাসান টিপু, ইমরান হোসেন লিটনসহ স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা।
প্রতিদিন আসরের নামাজের পর গাড়ি নিয়ে বের হয়ে রাস্তার আশ পাশে গরীব অসহায়দের হাতে হাতে ইফতার সামগ্রী দিয়ে যাচ্ছেন।এছাড়া মসজিদ, এতিমখানা, মন্দির, বিহারের নিয়মিত খাবার বিতরণ করছেন তিনি।
ব্যবসায়ী নুরুল আলম শিপুর ধারাবাহিক গরীব অসহায় মানুষদের সেহেরী ও ইফতার সামগ্রী প্রদান করায় এই উদ্যাগকে এলাকার সুশীল সমাজ স্বাগত জানিয়েছে।
এ বিষয়ে ব্যবসায়ী ও সমাজ সেবক নুরুল আলম শিপু বলেন, করোনা ভাইরাসের কারণে হাজার হাজার পরিবার অসহায় হয়ে পড়ছে। আমি মানবিক কারণে গরীব অসহায় মানুষকে খাবার দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি।।এই খাবার বিতরণ শুধু রমজান উপলক্ষে না যতদিন করোনা ভাইরাসের প্রভাব স্বভাবিক না হবে ততদিন অব্যাহত রাখবেন বলেও তিনি জানান।

ট্যাগ :

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম, নারীসহ আহত ৩

চট্টগ্রামে নুরুল আলম শিপুর ব্যক্তিগত উদ্যাগে খাবার বিতরণ

প্রকাশিত : ০৭:৪৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০