হাটহাজারী’র উপজেলা ফরহাদাবাদ ইউনিয়নে করোনায় কর্মহীন হয়ে পড়া সমাজের নিম্ন আয়ের মানুষদের সবাই সাহায্য করলেও বর্তমানে অসহায় হয়ে পড়েছে মধ্যবিত্ত পরিবারগুলো। এই পরিবারগুলো কখনো কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে না পারায় অভাবে দিন পার করছেন। কষ্টে দিন পার করলেও লজ্জায় সাহায্য চাইতে পারছেনা অনেক পরিবার। আর কষ্টে থাকা এই মধ্যবিত্ত পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে‘সম্প্রীতি ফরহাদাবাদ’।
পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান এর আর্থিক পৃষ্টপোষকতায় ও ফরহাদাবাদ আওয়ামী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ও করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া ফরহাদাবাদ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫০০টি পরিবারের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিলো জরুরী খাদ্যদ্রব্য। ‘সম্প্রীতি ফরহাদাবাদ’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও নৈতিক দায়িত্ববোধ থেকে এই মানবিক সহায়তা নিয়ে পরিবার গুলোর পাশে দাড়িয়েছে বলে তারা জানায়।
পিএইচপি ফ্যামিলি:চলমান দুঃসময়ে ১০ হাজার অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। এরই মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা দিয়েছেন চট্টগ্রামের এ শিল্প পিএইচপি ফ্যামিলি। সুফি মোহম্মদ মিজানুর রহমান করোনাভাইরাসের মতো মহামারী প্রতিরোধে দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। নগরীর সাগরিকায় প্রোটন গাড়ির কারখানায় বুধবার ত্রাণসামগ্রী প্যাকেজিং কার্যক্রম শুরু হয়। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, লবণ, ভোজ্য তেল ও আলু। পিএইচপি অটোমোবাইলের ব্যবস্থাপনা পরিচালক আখতার পারভেজ বলেন, মানবসেবার এ কাজ অব্যাহত রাখবেন তারা।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ



















