১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

টেকনাফে মাস্ক ও স্যানিটাইজার বিতরন করল উপজেলা ছাত্রলীগ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধ করতে ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে দ্বিতীয় দফায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে টেকনাফ উপজেলা ছাত্রলীগ।
আজ ১২ মে মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে টেকনাফ পৌরসভার বাজার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্নার নেতৃত্বে এই কার্যক্রমে অংশগ্রহন করেন উপজেলা ইউনিয়ন ও কলেজের অসংখ্য ছাত্রলীগের নেতা কর্মীরা।
সাইফুল ইসলাম মুন্না বলেন,আমাদের জনবহুল দেশে করোনা সংক্রমণ রোধে সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা।
এ কারণে আমরা জনসচেতনতামূলক নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছি।এ ছাড়া অসাধু ব্যবসায়ীরা অনেকেই মাস্ক ও স্যানিটাইজার পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছেন।
বাজারেও এসব প্রস্তুতিমূলক পণ্য পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। ফলে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ এসব কিনতে হিমশিম খাচ্ছে।তাই টেকনাফ উপজেলা ছাত্রলীগ তাদের হাতে এই সব পণ্য পৌঁছে দিচ্ছে বলে জানান ছাত্রলীগের এই নেতা।
এছাড়া তিনি আরও বলেন, ছাত্রলীগের নেওয়া এই উদ্যোগ উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ছড়িয়ে দিতে সংগঠনের সকল নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

টেকনাফে মাস্ক ও স্যানিটাইজার বিতরন করল উপজেলা ছাত্রলীগ

প্রকাশিত : ০২:২৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০