০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

ঘোড়াঘাট পৌরসভার মেয়রকে মারপিট, যুবলীগের সভাপতিসহ ৪ নেতা আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১২ মে) বিকেলে ঘোড়াঘাট উপজেলা চত্বরে পৌরসভার মেয়র আ. ছাত্তার মিলনকে বেদম মারপিট করার অপরাধে উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীরসহ চার যুবনেতাকে আটক করেছে পুলিশ।

ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, গত কয়েক দিন আগে করোনার প্রভাবে কর্মহীন গরিব ও অসহায় লোকজনের মাঝে পৌর সভায় ত্রাণ দেয়াকে কেন্দ্র করে মেয়র ও যুবলীগের সভাপতি জাহাঙ্গীর  বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ জাহাঙ্গীরসহ যুবলীগের এক কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে।  এরই জের ধরে বিকেলে ঘোড়াঘাট উপজেলা চত্বরে মেয়রকে মারপিট করে জাহাঙ্গীরসহ যুবলীগের আরও কয়েকজন কর্মী। পরে সন্ধ্যায় জাহাঙ্গীরসহ চারজনকে পুলিশ আটক করে। এদিকে পৌর মেয়র আব্দুর সাত্তার মিলনকে মারপিট করার প্রতিবাদে ও আটক যুবলীগ নেতাদের শাস্তির দাবিতে ঘোড়াঘাটে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে এলাকার জনগণ।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম, নারীসহ আহত ৩

ঘোড়াঘাট পৌরসভার মেয়রকে মারপিট, যুবলীগের সভাপতিসহ ৪ নেতা আটক

প্রকাশিত : ১০:৩৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০