চাঁদপুর জেলা পরিষদের মাধ্যমে অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৫৬৫০ প্যাকেট খাদ্য সামগ্রী ( চাল, ডাল, আলু, তেল) বিতরণ করা হয়েছে।
১৩ বুধবার সকাল ১১টায় বিভিন্ন সামাজিক সংগঠন, মাদ্রাসার কর্মকর্তাদের কাছে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান অালহাজ্ব ওচমান গণি পাটওয়ারী। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। জেলা পরিষদ এ পর্যন্ত ২৬ লক্ষটাকা ৫৬৫০ প্যাকেট খাদ্য সামগ্রী ( চাল, ডাল, অালু, তেল) উপহার সামগ্রী বিতরণ করেছে। এছাড়াও ৩০ হাজার মাক্স ও সাবান বিতরণ করা হয়েছে। করোনার প্রাদুভাব শুরুর পর থেকেই চাঁদপুর জেলা পরিষদ মানবিক সহয্্তিা অব্যাহত রেখেছে।
তিনি অারো বলেন, দেশের এ মহামারীকালে প্রধানমন্ত্রীর কর্মদক্ষদায় অাজ কোন মানুষ না খেয়ে নেই। অামার বিশ্বাস যতই ক্রান্তিকাল অাসুক না কেন সরকার তা থেকে উত্তোরন ঘটিয়ে দেশের মানুষকে ভাল রাখবেই।
চেয়ারম্যান করোনা খেকে সুরক্ষা প্রসঙ্গে বলেন, অাজ ফ্রন্ট লাইনের যোদ্ধারা চিকিদমৎসক, অাইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা কাজ করে যাচ্ছে। ওনারা সকলের মঙ্গলের জন্য জীবনের ঝুকি নিয়ে কাজ করে যাচ্ছে। । কেউ অযথা ঘর থেকে বের হবেন না। ঘরে থাকার চেষ্টা করুন মাস্ক ও গ্লাভস অবশ্যই পুরধান করুন। বারবার হাত ধোয়ার অভ্যাস করুন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিজানুর রহমান।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ



















