০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নান্দাইলে জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে শহীদ (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপাজেলার উন্ধাইল গ্রামে এই ঘটনা ঘটে। নান্দাইল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মদ জানান, দুপুরে উন্ধাইল গ্রামে সরকারি জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ বাধে। এসময় সংঘর্ষে শহীদ নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। আহত হয় আরো ৬ জন। পরে আহতদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

নান্দাইলে জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

প্রকাশিত : ০৭:২০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০