০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

পঞ্চগড়ে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলায় মৌমাছির কামড়ে ভগলু মোহাম্মদ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকায় এঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত নদু মোহাম্মাদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার পাশের এক কাঠাল গাছে ছিলো মৌচাক। ওই রাস্তা দিয়ে বৃদ্ধ বাজারে যাচ্ছিলো। এমন সময় একটি বাঁজ পাখি মৌচাকে ধাক্কা দেয়। এতে চাকের সব মৌমাছি ওই বৃদ্ধকে আক্রমণ করলে গুরুতর আহত হোন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

পঞ্চগড়ে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত : ০৭:৪১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০