০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

যেকোন পণ্য ক্রয়-বিক্রয়ে অধিক মূল্য চাইলেই ১৬১২১ নাম্বারে অভিযোগ জানান

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক আজ ১৪ মে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীর চকবাজার, কোতয়ালী ও ইপিজেড এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
বেলা ১১টা হতে পরিচালিত অভিযানে ৮ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে তিনটি টিসিবি ট্রাকসেলও পর্যবেক্ষণ করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় উপরোক্ত অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান উক্ত অভিযান পরিচালনা করেন।
অভিযানে নিত্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশি দামে নিত্যপণ্য বিক্রয় ইত্যাদি অপরাধে উপরোক্ত জরিমানা করা হয়। এসময় ভোক্তাসাধারণকে নিরাপদ দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করতে, মাস্ক-গ্লভস পরিধান করতে অনুরোধ করা হয়।
পাশাপাশি কোন বিক্রেতা যদি অধিক মূল্যে পণ্য বা ঔষধ বিক্রয় করে অথবা বিক্রয়ের প্রস্তাব করে তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১ এ অভিযোগ জানাতে বা তথ্য দিতে অনুরোধ করা হয়েছে। অভিযানের বিষয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগ :

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম, নারীসহ আহত ৩

যেকোন পণ্য ক্রয়-বিক্রয়ে অধিক মূল্য চাইলেই ১৬১২১ নাম্বারে অভিযোগ জানান

প্রকাশিত : ১২:৩৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০