বিশ্বব্যাপী করোনা মহামরীর এই সময়ে লোহাগাড়া -সাতকানিয়ার কোন শ্রেণী পেশার মানুষ বাদ পড়ছে না বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের উপহার থেকে।
তারই অংশ হিসেবে কেন্দ্রীয় আ.লীগের এই নেতার ব্যক্তিগত পক্ষ থেকে লোহাগাড়া উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে মানবিক উপহার হিসেবে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২মে ) দুপুর ১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্য্যালয়ে ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ বেঙ্গল ও মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার মোস্তাফিজুর রহমান চৌধুরীর উপস্থিতিতে মুক্তিযোদ্ধাদের মাঝে এসব ইফতার ও সেহেরী সামগ্রী তুলে দেয়া হয়। ইফতার ও সেহেরী সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ছোলা, তৈল, চিনি, সেমাই, ডাল, পিঁয়াজ ও সাবান। বারাবরের মত এসব উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম তদারকি করেছেন আমিনুল ইসলামের ব্যাক্তিগত সহকারী মিরান হোসেন মিজান ও লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।



















