০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

নওগাঁ জেলা প‍্রশাাসনের মাধ্যমে প্রধান মন্ত্রীর তহবিলের ১৭ লক্ষ ৭০ হাজার টাকা ১৭৬ টি ক্বওমী মাদ্রাসায় প্রদান

প্রধান মন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল‍্যাণ তহবিল হতে জেলায় ১৭৬ টি ক্বওমী মাদ্রাসা ও লিল্লাহ্ বোর্ডিং এ ১০,০০০/-করে মোট ১৭,৭০,০০০/-(সতের লক্ষ সত্তর) টাকা বরাদ্দ করা হয়েছে।বরাদ্দকৃত অর্থ ইতিমধ্যে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ১১ টি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে।

সদর উপজেলায় ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান সহ জেলার ১০টি উপজেলা মিলে ১৪৬টি ক্বওমী মাদ্রাসায় এই অনুদান দেয়া হয়েছে। নওগাঁর আত্রাই উপজেলায় মদীনাতুল উলুম ক্বওমী মাদ্রাসা ও নিয়ামতপুর উপজেলায় মহিশো শিশু সদন বাহাদুরপুর এ ১৫,০০০/-টাকা করে অনুদান বরাদ্দ করা হয়েছে।

১০ এপ্রিল এর আগে প্রাথমিকভাবে এর তালিকা রাজশাহী কমিশনারের মাধ‍্যমে প্রধান মন্ত্রীর দপ্তরে পাঠানো হলে উল্লেখিত তালিকায় সতের লক্ষ সত্তরহাজার টাকা বরাদ্দ হয়। নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ওয়াসিমুল বারী জানালেন প্রধান মন্ত্রীর নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস প্রতিরোধে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

এই দুঃসময়ে সরকারের ত্রাণ ও কল‍্যাণ তহবিলের অনুদান পেয়ে অনেকেই উপকৃত হয়েছেন। তিনি আরও বলেন লিল্লাহ্ বোর্ডিং আছে এরুপ ক্বওমী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ কে এই প্রকল্পে অধিক গুরত্ব দেয়া হয়েছে।

ট্যাগ :

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম, নারীসহ আহত ৩

নওগাঁ জেলা প‍্রশাাসনের মাধ্যমে প্রধান মন্ত্রীর তহবিলের ১৭ লক্ষ ৭০ হাজার টাকা ১৭৬ টি ক্বওমী মাদ্রাসায় প্রদান

প্রকাশিত : ০২:২০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০