সীতাকুন্ড উপজেলার ফৌজদারহাট এলাকার দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি মোঃ আলাউদ্দিনসহ তার পরিবার ও আশেপাশের ৪৭ টি পরিবারকে লকডাউন করা হয়েছে।
হোম কোয়ারেন্টাইনে রয়েছে ওই সাংবাদিক ও তাঁর পরিবারও। গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে সাংবাদিক আলাউদ্দিনের বড় ভাই কপিল উদ্দিনের স্ত্রীর শরীরে করোনা শনাক্ত হয়। রাতেই সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ওই নারীর সংস্পর্শে আসা ৪৭ পরিবারের ২৫৫ জনকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশনা দেন ।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ । জানা যায় সীতাকুণ্ডে প্রতিদিন শনাক্ত হচ্ছে নতুন নতুন করোনা রোগী। উপজেলা ভিত্তিক আক্রান্তের দিক থেকে সাতকানিয়ার পর রয়েছে সীতাকুন্ড।
সর্বশেষ তথ্য মতে সীতাকুণ্ডে মোট করোনা আক্রান্ত ২২ জন, সুস্থ হয়েছেন ৫ জন, প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে ১৪০৯ জন, আইসোলেশনে আছে ১৭ জন। ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দুজন করোনা আক্রান্ত হয়েছেন।
প্রতিদিনে উপজেলায় নতুন নতুন করোনা রোগী সনাক্ত হলেও জনগণের মধ্যে সচেতনতার বালাই নেই এবং সামাজিক দূরত্বকে উপেক্ষা করে হাট-বাজারে ভিড় করছে সাধারণ লোক জন।





















