মাননীয় প্রধানমন্ত্রীর ২০তম নির্দেশনা অনুসারে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যেগে সমন্বিত ত্রাণ করা হয়।
আজ ১৫ মে ২০২০ তারিখ নরসিংদী জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং অক্সফোর্ড কলেজ, নরসিংদী এর উদ্যোগে দরিদ্র্য জনগোষ্ঠীর মাঝে ইফতার বিতরণ করা হয়।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি, নরসিংদী এর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন এঁর নির্দেশনা মোতাবেক ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: শাহ আলম মিয়া ও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ





















