করোনাভাইরাসের কারণে অসহায় শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ঢাকা-০৫ আসনের উপর্নিবাচনে সম্ভাব্য প্রার্থী কামরুল হাসান রিপন।
১৫ মে (শুক্রবার)বিকেলে ডেমরা স্টাফ কোয়ার্টার ও হাজীনগর এলাকায় প্রায় ছয় শতাধিক কর্মহীন ও দুস্থদের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়।
করোনা পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জনাব কামরুল হাসান রিপন কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেমরা থানা স্বেচ্ছাসেবকলীগের সার্বিক তত্ত্বাবধানে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
কামরুল হাসান বলেন,করোনাভাইরাসের কারণে খেটে খাওয়া মানুষগুলো বেশ কষ্টে দিনযাপন করছে। এই মানুষের অসহায়ত্বের কথা চিন্তা করে পবিত্র রমজানে কিছু ইফতার নিয়ে তাদের সামনে হাজির হয়েছি। এসময় উপস্থিত ছিলেন,শেখ জাফর আহমেদ,পারভেজ হোসেন,আজিজুল হক মিঠু,ফেরদৌস আলম,হাজী খালেক,আলেফ হোসেন,জাকির হোসেন,বিদ্যুৎ চৌধুরী, আজিজুল হক খোকন,অপু মালাকারসহ ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ





















