১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

পুলিশ, চিকিৎসকসহ ৬৮ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে ৫জন পুলিশ সদস্য এবকং একজন চিকিৎসকসহ আরও ৬৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে নগরের ৫৮ জন ও উপজেলার ১০ জন রয়েছেন।
গত শুক্রবার রাতে নমুনা পরীক্ষা শেষে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। শুক্রবার ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ২৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়।
তার মধ্যে ফলাফল পজিটিভ আসে ২৫ জনের। এর মধ্যে ১৭ জন চট্টগ্রামের, ৮ জন ভিন্ন জেলার। চট্টগ্রামে শনাক্ত ১৭ জনের মধ্যে ১৩ জন নগরের বাসিন্দা। ৪ জন বিভিন্ন উপজেলার। এর মধ্যে আনোয়ারা দুইজন ও সীতাকু-ের দুইজন।
সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী নগরে শনাক্ত হওয়া ৫৮ জনের মধ্যে দামপাড়া পুলিশ লাইনের ৫ জন পুলিশ সদস্য আছেন। যাদের বয়স যথাক্রমে ৩৫, ২৩, ৩৫, ৩২, ৩৯ বছর, যাদের সকলেই পুরুষ। অন্যদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩টি পজিটিভ। এর মধ্যে ৪ জন চট্টগ্রামের। বাকি ৯ জন অন্য জেলার বাসিন্দা।
চট্টগ্রামে নতুন শনাক্তদের মধ্যে হাটহাজারী ৩ ও চন্দনাইশের ১ জন আছেন। এর মধ্যে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স ও পরিচ্ছন্নতা কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়া হাটহাজারীর মীরেরহাট এলাকার ১২ বছরের এক শিশুও করোনা আক্রান্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে শনাক্ত হওয়া ৪৭ জনের মধ্যে ৪৫ জন চট্টগ্রাম নগরীর বাসিন্দা।

ট্যাগ :
জনপ্রিয়

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম 

পুলিশ, চিকিৎসকসহ ৬৮ জনের করোনা শনাক্ত

প্রকাশিত : ০৫:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০