০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা ও সামাজিক দুরত্ব নিশ্চিতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই বেসামাল।প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেইসাথে পাল্লা দিয়ে বাড়ছে মূত্যুর সংখ্যা । কিন্তু করোনা পরিস্থিতি যতই খারাপের দিকে যাচ্ছে মানুষের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রাখার ক্ষেএে আরো বেশী উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। তদুপরি ঈদকে সামনে রেখে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ব্যবসার সুযোগ থাকলেও ব্যবসায়ীরা মানছেনা স্বাস্থ্যবিধি। তাই স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা, শারীরিক দূরত্ব নিশ্চিতকরণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান পরিচালনা করছে।
 
আজ শনিবার ১৬ মে সকাল  ১১ থেকে থেকে বিকেল ৩ টা পর্যন্ত জেলা প্রশাসনের  র্নিবাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে  কোতোয়ালী, সদরঘাট, বাকলিয়া, ডবলমুরিং, হালিশহর থানাধীন বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
 
র্নিবাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান,আজকের অভিযানে কোতোয়ালী ও হালিশহর থানাধীন রিয়াজউদ্দিন বাজার, টেরিবাজার, ফইল্যাতলি বাজার ও নয়াবাজারের কাপড়ের দোকানগুলো পরিদর্শনে গিয়ে দেখি দোকানীদের মাঝে সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণের ব্যাপারে উদাসীনতা লক্ষ্য করা গেছে। পবিত্র রমজানের ঈদকে সামনে রেখে এ দোকান গুলোতে আগত ক্রেতাদের মাঝেও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে অসচেতনতা লক্ষ্য করা গেছে। এসময় দোকানীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে ব্যবসা পরিচালনার বিষয়ে সচেতন করা হয়। 
 
তিনি আরও বলেন, বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে রিয়াজউদ্দিন বাজার ও বকশিরহাট বাজারের দুই মুদী দোকানীকে দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে ২০০০ (দুই হাজার টাকা) করে মোট ৪০০০(চার হাজার টাকা) অর্থদণ্ড দেয়া হয়।
দেওয়ানহাট মোড়ের আলিফ রেস্টুরেন্টকে আগের দিনের ইফতারের  বাসি ও পচা খাবার বিক্রয়ের অপরাধে ২০০০ (দুই হাজার টাকা) অর্থদণ্ডের আদেশ প্রদান করা হয়। 
এছাড়া ডবলমুরিং থানাধীন আগ্রাবাদে সেবাগ্রহীতাদের শারীরিক দূরত্ব নিশ্চিতে ব্যর্থ হওয়ায় ও সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় একটি প্রতিষ্ঠানকে ৫০০০(পাঁচ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। আজকের অভিযানে ৪টি মামলায়  মোট  ১১০০০(এগার হাজার) টাকা জরিমানা করা হয়।
 
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসনের এ র্নিবাহী কর্মকর্তা ।
ট্যাগ :

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি

স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা ও সামাজিক দুরত্ব নিশ্চিতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

প্রকাশিত : ০৭:৫২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০

বিজনেস বাংলাদেশ/ ইএম