লালমনিরহাট জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক ওমর ইবনে হাসানের বিরুদ্ধে গৃহপরিচালিকাকে যৌন নিপিড়নের অভিযোগে মামলা দায়ের হয়েছে। সদর থানায় গৃহ পরিচালিকা সুমাইয়া আক্তারের মা রিনা বেগম বাদী হয়ে মামলা করেন। পুলিশ তদন্ত করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করেন।
দায়ের কৃত মামলার বিবরনিতে জানাগেছে, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক ওমর ইবনে হাসান শহরের খুটামারা বটতলা এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। তার পরিার ময়মনসিংহ জেলায় থাকেন। উপ-পরিচালকের বাসায় কিশোরী গৃহপরিচালিকা সুমাইয়া আক্তার কাজ করেন। উপ-পরিচালকের পরিবার নিজ বাড়ী ময়মনসিংহ জেলায় থাকার সুবাধে গৃহপরিচালিকা সুমাইয়ার উপর কু-নজর পড়ে ওমর ইবনে হাসানের। কু-প্রস্তাব দিলে গৃহপরিচালিকা রাজী না হলে তার বাবাকে অটো কিনে দেওয়ার কথা বলে ও অর্থিক প্রলোভন দেয়। এতেও রাজী না হলে এক পর্যায়ে গত ১ মে কিশোরী গৃহপরিচালিকা কে জোর পূর্বক ধর্ষণের চেস্টা করে। এ সময় কিশোরী গৃহপরিচালিকা চিৎকার দিলে তার নানী সহ এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে। ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেস্টা চালায় উপ-পরিচালক ওমর ইবনে হাসান। গৃহপরিচালিকার মা বিভিন্ন স্থানে বিচার দিয়ে কোন বিচার না পেয়ে অবশেষে লালমনিরহাট সদর থানায় অভিযোগ দায়ের করে। সদর থানার পুলিশ অভিযোগ তদন্ত করে প্রমান পাওয়ায় গত ১৩ মে মামলাটি এজাভুক্ত করে। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের কৃত মামলা আসামী করা হয়েছে লালমনিরহাট ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক ওমর ইবনে হাসানকে। মামলা নং ৩১ তারিখ ১৩/৫/২০২০।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, লালমনিরহাট ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক ওমর ইবনে হাসান এর বিরুদ্ধে সদও থানায় মামলা হয়েছে। আইনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।
এবিষয়ে লালমনিরহাট ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক ওমর ইবনে হাসান জানান, তার বিরুদ্ধে এ অভিযোগ মিথ্যা। তার কাছে চাঁদা দাবী করেছে চাদা না দেওয়ায় এ মিথ্যা মামলা দায়ের করেছে।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ






















