০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

পেকুয়ায় ৫ টি বসতঘর পুড়ে ছাই

পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের জালিয়াকাটায় ৫টি বসতঘর আগুনেপুড়ে ছাই হয়েছে। শনিবার ১৬ মে বিকেল ৪টার দিকে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীও স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ করে স্থাণীয় মৃত আহম্মদ শরিফের পুত্র ইসমাইল, তার ভাই জামাল উদ্দিন, কামাল উদ্দিন মহিউদ্দিনের পুত্র নাছিম ও মৃত বাদশার স্ত্রী জাহেদা বেগমের বসতঘর মুহুর্তের মধ্যেই আগুনে পুড়ে শেষ হয়ে যায়। আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এগিয়ে আসলেও বিদ্যুতের আগুন ভেবে ভয়ে কেউ এগিয়ে যায়নি। ফলে চোখের সামনেই ৫টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই সব পুড়ে শেষ হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত জাহেদা বেগম বলেন, আমাদের কোন ধন সম্পদ নাই। ছিল শুধু আমার এ ঘরটা। তাও আজ পুড়ে ছাই হয়ে গেলো। তিনি কথা বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ছিলেন।ক্ষতিগ্রস্ত সবাই দরিদ্র।
এ দিকে খবর পেয়ে পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এম কফিল উদ্দিন বাহাদুর ঘটনাস্থলে যান এবং তার ব্যক্তিগত পক্ষ থেকে ২শত ৫০ কেজি চাল সহায়তা দেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :

দুর্নীতির মামলায় দুদকের হাতে আটক পিআইও আবুল কালাম আজাদ

পেকুয়ায় ৫ টি বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত : ০৯:২০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০